• সিলেট, রাত ১০:০৪, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

Manual3 Ad Code

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি
বাসস

 

 

শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেন, নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনাদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তার ওপর।

মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

Manual1 Ad Code

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।

এ সময় তিনি আরও বলেন, সমাবর্তন হল নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে।

রাষ্ট্রপতি ডিগ্রী অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মত মন মানসিকতা তৈরির আহ্বান জানান।

এ সময় তিনি বিগত দেড় দশকে শিক্ষাখাতে অনিয়মের মাধ্যমে সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেয়া হয়েছিল বলে উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও বিশাল অপচয় ঘটেছে।

তিনি এ অবস্থা থেকে বের হয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

Manual2 Ad Code

রাষ্ট্রপতি বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে।

Manual6 Ad Code

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মনে রাখতে হবে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায় অবলম্বনের আহ্বান জানান এবং একইসাথে তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের আগে রাষ্ট্রপতির সামনে আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদেরকে আচার্যের সামনে পেশ করলে আচার্য মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ডিগ্রি প্রদান করেন।

আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি ২০২৪-এর গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

এর আগে রাষ্ট্রপতি সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশোবিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড আইনুন নিশাত।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com