• সিলেট, রাত ১০:০৪, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

সংগৃহীত ছবি

Manual3 Ad Code

 

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে। শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।

সংসদে দেওয়া বক্তব্যে অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতওয়ারি সংকটের তীব্র চিত্র তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

Manual1 Ad Code

শিল্প খাতের বিকাশ রোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এমন সব ইচ্ছাকৃত নীতি বা পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটা সম্ভব হয়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি দেশের চিকিৎসাব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষকে বাধ্য হয়ে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসার শরণাপন্ন হতে হতো।

Manual4 Ad Code

বর্তমান সরকারের গণমুখী দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। ফলে শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি মানুষের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com