• সিলেট, সন্ধ্যা ৭:১২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

Manual8 Ad Code

সংগৃহীত ছবি

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

 

সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের স্থগিতের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল করবে না।

Manual3 Ad Code

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিমান।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তগুলো ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আলোকে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com