• সিলেট, সন্ধ্যা ৭:১০, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রনজিতকাণ্ডে আ ট ক ৪, ‘সোহেল রিসোর্টে’ তালা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
সিলেটে রনজিতকাণ্ডে আ ট ক ৪, ‘সোহেল রিসোর্টে’ তালা

Manual1 Ad Code

সিলেটে রনজিতকাণ্ডে আ ট ক ৪, ‘সোহেল রিসোর্টে’ তালা

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

 

রনজিতকাণ্ডে সিলেটের সেই ‘সোহেল স্কয়ার-ইকো রিসোটের্’ তালা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই রিসোর্ট কর্মীসহ ৪জনকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গোয়াইনঘাট থানাপুলিশ।

Manual6 Ad Code

বুধবার (১১ নভেম্বর) বিকালে সিলেটভিউকে বিষয়টি জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

তিনি জানান, বুধবার ভোর রাত ৩টার দিকে গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করা হয়েছে। সেখানে তালা দিয়েছে পুলিশ। দুই রিসোর্ট কর্মীসহ ৪জনকে আটকও করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক প্রকাশ করেন নি ওমর ফারুক।

Manual6 Ad Code

সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সেই জনসভার বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গত ৮ নভেম্বর রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও লাগানো হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার। তিনি সেখানে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার। ভিডিওতে তাকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

Manual3 Ad Code

এ ঘটনার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রণজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com