• সিলেট, সন্ধ্যা ৭:১২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে পাহাড় কা/টা/য় একজনকে লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
হবিগঞ্জে পাহাড় কা/টা/য় একজনকে লাখ টাকা জরিমানা

Manual8 Ad Code

হবিগঞ্জে পাহাড় কা/টা/য় একজনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে মো. শাহ জহুরুল হক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এসআরবি-৯, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ আভিযানিক দল। এ সময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে মো. শাহ জহুরুল হককে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর’র সদস্যরা অংশ নেন।

Manual8 Ad Code

এসআরবি জানায়, পাহাড় ও টিলা কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর ফলে ভূমিক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে পরিবেশবিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com