• সিলেট, রাত ১:০৫, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে সিলেটে ৪২ ওয়ার্ডে বিএনপির ৫ টিম গঠন হচ্ছে

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
যে কারণে সিলেটে ৪২ ওয়ার্ডে বিএনপির ৫ টিম গঠন হচ্ছে

Manual7 Ad Code

যে কারণে সিলেটে ৪২ ওয়ার্ডে বিএনপির ৫ টিম গঠন হচ্ছে

অনলাইন ডেস্ক:

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংগঠনিক উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এ লক্ষ্যে মহানগরের ৪২টি ওয়ার্ডকে পাঁচটি পৃথক টিমের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর কাজিরবাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

 

সভায় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৪২টি ওয়ার্ডের নেতারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক ও রিয়াসাদ আজিম আদনান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব; যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, মতিউল বারী খোরশেদ, মনজুরুল হাসান মঞ্জু ও নাদির খান।

এ ছাড়া কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষা নিয়ে আলোচনা হয়। নগরীর ৪২টি ওয়ার্ডের নেতাদের পাঁচটি পৃথক টিমে ভাগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual7 Ad Code

 

নেতারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীর প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সভায় গণতন্ত্র, জনগণের অধিকার ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com