• সিলেট, রাত ১২:৫০, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে বিষয়ে অনুমোদন দিতে পারবে না সিটি কর্পোরেশন

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
সিলেটে যে বিষয়ে অনুমোদন দিতে পারবে না সিটি কর্পোরেশন

Manual6 Ad Code

সিলেটে যে বিষয়ে অনুমোদন দিতে পারবে না সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক

 

ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী, আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই। তাই আইন বাস্তবায়ন ও নাগরিক সেবা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১৬ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

 

সভায় নবসৃষ্ট সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা সংশ্লিষ্ট আইনের বিধান তুলে ধরে বলেন, আইন কার্যকর হওয়ার পর থেকে পৌরসভা বা সিটি কর্পোরেশনের নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। কিন্তু সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলো এখনো নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করছে। পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর সিটি কর্পোরেশনে থাকা পূর্ববর্তী নথিপত্রও যথাযথভাবে হস্তান্তর করা হয়নি।

Manual7 Ad Code

 

 

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা ও বিএনবিসি ২০২০ অনুযায়ী ভবন নির্মাণের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট নেয়ার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সিসিক থেকে তালিকা না পাওয়ায় এই কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়া হলে তা ভবিষ্যতে কেউ চ্যালেঞ্জ করলে অ-অনুমোদিত বলে গণ্য হবে, যা জনসাধারণের আইনি জটিলতা ও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

তাঁর এমন বক্তব্যের প্রেক্ষিতে সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর সিটি কর্পোরেশনে আবেদন গ্রহণ করলেও নকশা অনুমোদনের কোন সভা অনুষ্ঠিত হয়নি।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা সভায় বলেন, একই ধরনের সেবা দুটি পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সিটি কর্পোরেশনের নাগরিকদের কাছ থেকে এ ধরনের আবেদন গ্রহণ আইনসম্মত হবে না বলেও তারা মত দেন।

 

Manual1 Ad Code

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিটি কর্পোরেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে আইনের বিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সভায় সভাপতির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর আইন অনুসারে নির্ধারিত বিষয়গুলো অন্য কোনো প্রতিষ্ঠানের বাস্তবায়নের সুযোগ নেই। ভূমি ও ভবনসংক্রান্ত সেবা সহজ করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে কার্যক্রম সমন্বয় করতে হবে।

তিনি সিটি কর্পোরেশনে জমা হওয়া নকশার নথিপত্র দ্রুত উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেন। একই সঙ্গে ইতোমধ্যে সিটি কর্পোরেশন যেসব ভবনের অনুমোদন দিয়েছে, সেগুলোর তদারকির দায়িত্বও উন্নয়ন কর্তৃপক্ষের বলে উল্লেখ করেন।

 

Manual1 Ad Code

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীছাড়া রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) মো. উদবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাউক) মাসুকুল ইসলাম রাজীবসহ সিসি কর্পোরেশনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com