সিলেটে ভারতীয় টায়ারসহ ডিবি হাতে আটক হলেন যে দুজন
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় টায়ারসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ,কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন রশিদ (২৮) এবং বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, কদমতলী পয়েন্টে চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্রা পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ থেকে ২৯টি ভারতীয় টায়ার জব্দ করা হয়। জব্দ টায়ারের আনুমানিক মূল্য ৭ লাখ ১১ হাজার টাকা। পিকআপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম