• সিলেট, রাত ১:০৫, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে সাবেক চেয়ারম্যান শাহ জামাল আর নেই

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
কোম্পানীগঞ্জে সাবেক চেয়ারম্যান শাহ জামাল আর নেই

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জে সাবেক চেয়ারম্যান শাহ জামাল আর নেই

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………….রাজিউন)।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এদিন বাদ আছর উপজেলার কাঠালবাড়ি চৌমুহনী আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কাঠালবাড়ি কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

Manual1 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সিলেটে ফেরার পর গত ৯ নভেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তীতে তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পরও তাঁর শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ২০১৬ সালে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে দুইবার বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি আন্তরিক ভূমিকা রাখেন। পাশাপাশি কোম্পানীগঞ্জের অন্যতম পর্যটন আকর্ষণ সাদাপাথরকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com