• সিলেট, রাত ১২:৩৮, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

Manual7 Ad Code

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-র সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

​বৈঠকে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন, বসার স্থান সংকট নিরসন এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

Manual7 Ad Code

​এ সময় মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আইনজীবীদের যৌক্তিক দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং ভবন নির্মাণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সিলেটের বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

​বৈঠকে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি, অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক, সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com