• সিলেট, রাত ১২:৩৯, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা জারি

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা জারি

Manual4 Ad Code

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা জারি
অনলাইন ডেস্ক

 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) থেকে গত ১৫ নভেম্বর এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, বকেয়া পেনশন পরিশোধসংক্রান্ত আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) ও জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানো যাবে না।

Manual1 Ad Code

তাদের নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

Manual8 Ad Code

সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয় সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে।

Manual4 Ad Code

পেনশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.pension.gov.bd ওয়েবসাইট অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করতে হবে।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com