• সিলেট, রাত ১২:২৯, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ‘রিসার্চ ৩৬০° ২.০’ গবেষণা কর্মশালা সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ‘রিসার্চ ৩৬০° ২.০’ গবেষণা কর্মশালা সম্পন্ন

Manual1 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ‘রিসার্চ ৩৬০° ২.০’ গবেষণা কর্মশালা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (এমইউআরএস)-এর উদ্যোগে এবং টাইটেল স্পনসর ইউনি ক্যাম্পাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বটেশ্বর ক্যাম্পাসে ‘রিসার্চ ৩৬০° ২.০’ শীর্ষক ছয় দিনব্যাপী (১৫ থেকে ২০ নভেম্বর ২০২৬) বর্ণাঢ্য গবেষণা কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নবীন গবেষকদের গবেষণার হাতেখড়ি থেকে শুরু করে আন্তর্জাতিক মানের গবেষণাপত্র লেখার পূর্ণাঙ্গ ও বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বর্তমান প্রতিযোগিতামূলক একাডেমিক বিশ্বে শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞানে আবদ্ধ না রেখে মৌলিক গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। পুরো ছয় দিনব্যাপী ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে এক অনন্য গবেষণা উৎসবের পরিবেশ তৈরি হয়।

Manual2 Ad Code

 

শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন একাডেমিক পটভূমি ও প্রয়োজনের কথা বিবেচনা করে পুরো কর্মশালাটি টেকনিক্যাল রিসার্চ ট্র্যাক (সায়েন্স) এবং নন-টেকনিক্যাল রিসার্চ ট্র্যাক (সোশ্যাল সায়েন্স ও ল);এই দুটি আলাদা শাখায় বিভক্ত করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়।

 

টেকনিক্যাল রিসার্চ ট্র্যাক (ভেন্যু: গ্যালারি-১):
• ১৫ নভেম্বর ২০২৬ (প্রথম দিন): ‘গবেষণার শিরোনাম থেকে ভূমিকা: শক্তিশালী ভিত্তি নির্মাণ’ শীর্ষক সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী এম. মুকাম্মেল ওয়াহিদ।

•১৬ নভেম্বর ২০২৬ (দ্বিতীয় দিন): ‘বিদ্যমান জ্ঞান অন্বেষণ: লিটারেচার রিভিউয়ের কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেন ডেটা সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মুশতাক শাহরিয়ার রাফি।

• ১৭ নভেম্বর ২০২৬ (তৃতীয় দিন): ‘গবেষণার নকশা: গবেষণা পদ্ধতি, পরীক্ষামূলক কাজ ও তথ্য সংগ্রহ’ নিয়ে সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরফাতুল ইসলাম আসিফ।

•১৮ নভেম্বর ২০২৬ (চতুর্থ দিন): ‘ফলাফল থেকে প্রভাব: আলোচনা, সীমাবদ্ধতা, সুপারিশ ও উপসংহার’ বিষয়ে আলোচনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীহুল ইসলাম খান লিমন।

•১৯ নভেম্বর ২০২৬ (পঞ্চম দিন): ‘আত্মবিশ্বাসের সাথে উদ্ধৃতি: রেফারেন্সিং, সাইটেশন, একাডেমিক সততা ও গবেষণার নৈতিকতা’ শীর্ষক সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার রুহুল আমিন।

নন-টেকনিক্যাল রিসার্চ ট্র্যাক (ভেন্যু: গ্যালারি-২):
• ১৫ নভেম্বর ২০২৬ (প্রথম দিন): ‘গবেষণা যাত্রার রূপরেখা: শিরোনাম থেকে ভূমিকা’ বিষয়ে সেশন পরিচালনা করেন স্কুল অব ল-এর ডিন এবং আইন ও বিচার বিভাগের অধ্যাপক শেখ আশরাফুর রাহমান।

• ১৬ নভেম্বর ২০২৬ (দ্বিতীয় দিন): ‘গবেষণাকর্ম অনুধাবন: সমালোচনামূলক লিটারেচার রিভিউ ও সংশ্লেষণ’ নিয়ে প্রশিক্ষণ দেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন।

• ১৭ নভেম্বর ২০২৬ (তৃতীয় দিন): ‘অনুসন্ধানের পরিকল্পনা: গবেষণা নকশা, পদ্ধতি ও তথ্য সংগ্রহ’ বিষয়ে সেশন পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান।

• ১৮ নভেম্বর ২০২৬ (চতুর্থ দিন): ‘তথ্য-প্রমাণের অর্থ অনুধাবন: আলোচনা, প্রভাব, সুপারিশ ও উপসংহার’ নিয়ে আলোচনা করেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান।

Manual6 Ad Code

• ১৯ নভেম্বর ২০২৬ (পঞ্চম দিন): ‘আত্মবিশ্বাসের সাথে উদ্ধৃতি: রেফারেন্সিং, সাইটেশন, একাডেমিক সততা ও গবেষণার নৈতিকতা’ শীর্ষক সেশন পরিচালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার আবু ইউসুফ মুসা।

কর্মশালার ষষ্ঠ ও শেষ দিন শুক্রবার (২০ নভেম্বর) উভয় ট্র্যাকের শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়। এদিন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসাইন ‘রিসার্চ ফর রিয়ালাইজেশন’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ ছাড়া নবীন গবেষকদের জন্য অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন এমইউআরএস-এর সহ-সভাপতি জি. এম. সিফাত ইকবাল (ইইই বিভাগ), সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম মেহেদী তাপাদার (আইন ও বিচার বিভাগ), কোষাধ্যক্ষ মো. তারেক মিয়া (আইন ও বিচার বিভাগ), সিনিয়র এক্সিকিউটিভ সদস্যবৃন্দ উর্মি আক্তার (ইংরেজি বিভাগ), নূরাহ শহীদ জোয়ারদার (আইন ও বিচার বিভাগ), রায়হান তালুকদার (আইন ও বিচার বিভাগ), জয়ন্ত সেন (আইন ও বিচার বিভাগ), মালিহা মোহাম্মদ রিম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং পূর্ণা দেবনাথ (ইংরেজি বিভাগ)।

তারা নিজ নিজ গবেষণার বাস্তব অভিজ্ঞতা, প্রকাশনার কৌশল এবং একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি এমইউআরএস-এর সফল সব আয়োজন এবং সংগঠনটির শূন্য থেকে আজকের এই শক্তিশালী অবস্থানে উঠে আসার গল্প তুলে ধরেন। কীভাবে নিয়মিত কর্মশালা, সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে এমইউআরএস ক্যাম্পাসের অন্যতম সক্রিয় ও সফল সংগঠনে পরিণত হয়েছে, তা তারা অত্যন্ত অনুপ্রেরণামূলকভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।

 

এরপর সংগঠনের আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি (IT and Creative Secretary) শাহিদুর রহমান সাকিব এমইউআরএস-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

 

সিনিয়র এক্সিকিউটিভ সদস্যদের এই সেশন শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন টানা পাঁচ দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। শিক্ষার্থীরা জানান, শুরুতে গবেষণা নিয়ে তাদের মনে যে ভীতি ও জড়তা ছিল, অভিজ্ঞ শিক্ষকদের প্রাণবন্ত পাঠদান এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তা সম্পূর্ণ দূর হয়েছে। এখন তারা নিজেরাই স্বাধীনভাবে গবেষণাপত্র লেখার আত্মবিশ্বাস অর্জন করেছেন এবং এমন সময়োপযোগী আয়োজনের জন্য এমইউআরএস-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালার প্রথম দিন (১৫ নভেম্বর) সেশন চলাকালীন ভেন্যু পরিদর্শন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা মো. আলাউল হক। তারা কর্মশালার পরিবেশ ঘুরে দেখেন এবং আয়োজকদের উৎসাহিত করেন।

Manual3 Ad Code

 

কর্মশালার দ্বিতীয় দিন (১৬ নভেম্বর) ভেন্যু পরিদর্শন করেন এমইউআরএস-এর সম্মানিত উপদেষ্টা মো. জিয়াউর রহমান, মো. আমজাদ হোসাইন এবং শাদমান সাকিব। তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

Manual6 Ad Code

কর্মশালার পঞ্চম দিন (১৯ নভেম্বর) কর্মশালা পরিদর্শন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ রাজিন সালেহ এবং জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী। তারা কর্মশালার কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এমইউআরএস-এর এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ক্রীড়াঙ্গনের তারকাদের ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অভিভাবকের এমন উপস্থিতি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরীও এই আয়োজনের উচ্চ প্রশংসা করেন।

কর্মশালার ষষ্ঠ ও সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা মো. আলাউল হক, এমইউআরএস-এর উপদেষ্টা মো. জিয়াউর রহমান, মো. আমজাদ হোসাইন ও শাদমান সাকিব, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান, একই বিভাগের সিনিয়র লেকচারার মো. শরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার রুহুল আমিন ও প্রভাষক আরফাতুল ইসলাম আসিফ। অনুষ্ঠানে কর্মশালার টাইটেল স্পনসর ইউনি ক্যাম্পাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ক্যাম্পাসে একটি প্রাণবন্ত গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় এমইউআরএস-এর এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কর্মশালার সমাপনী দিনে সংবাদ কাভারেজের জন্য উপস্থিত ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ টিভি (ABC News TV)। তারা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং টানা পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে তাদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এমইউআরএস-এর এমন সুশৃঙ্খল ও ব্যতিক্রমী আয়োজন দেখে সংবাদকর্মীরাও বিস্ময় প্রকাশ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

পাশাপাশি কর্মশালার প্রতিটি দিন সেশন শেষে সেদিনের প্রশিক্ষকদের নিয়ে বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারে শিক্ষকেরা বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য গবেষণার অপরিহার্যতা, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশনার কৌশল এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে নানা গঠনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

 

ছয় দিনব্যাপী এই বিশাল কর্মশালাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা ও সার্থক করার পেছনে সংগঠনের নেতৃত্ব ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। সহ-সভাপতি জি. এম. সিফাত ইকবাল, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম মেহেদী তাপাদার এবং কোষাধ্যক্ষ মো. তারেক মিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজনের সার্বিক সমন্বয়, পরিকল্পনা ও বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দেন।

 

উল্লেখ্য, এই আয়োজনের সাফল্যের নেপথ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, প্রক্টর সৈয়দ নাকিব সাদী এবং এমইউআরএস-এর উপদেষ্টামণ্ডলীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

সবশেষে প্রশিক্ষক, অতিথি, স্পনসর প্রতিনিধি, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের পর্দা নামে। ‘রিসার্চ ৩৬০° ২.০’-এর এই সফল সমাপ্তি মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে, যা আগামী দিনে তাদের মানসম্মত গবেষণা কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com