সিলেট মহানগরে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-র এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।
এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম