• সিলেট, রাত ১২:৩০, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

Manual3 Ad Code

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান সজল দেব ও পাস্ট প্রেসিডেন্ট রউফুজ্জামান কায়সারের পৃথক সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান সিরাজুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মইনুল ইসলাম খান সায়েক, এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, এপেক্সিয়ান বাবুল চন্দ্র দাস, এপেক্সিয়ান কানন দাস, এপেক্সিয়ান ইমন দাস, পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি জুবায়ের আহমদ সোহেল, সিলেট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ ইব্রাহিম মামুন, জুড়ি হাকালুকি ভিউ এর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান তাজুল ইসলাম।
দ্বিতীয় পর্বে ২০২৭ সালের জন্য এপেক্স ক্লাব অব শাহপরান সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রেসিডেন্ট এপেক্সিয়ানইফতেখার হোসেন শাম্মীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান বাবুল চন্দ্র দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাব্বিরুল ইসলাম খান শিপন, আইপিপি অ্যান্ড এক্সটেনশন ডিরেক্টর এপেক্সিয়ান সজল দেব, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান কানন কান্তি দাস, ট্রেজারার এপেক্সিয়ান মো. মইনুল ইসলাম খান সায়েক, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, মেম্বারশিপ অ্যান্ড অ্যাডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান রউফুজ্জামান কায়সার, ফেলোশিপ পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান ইসহাক শরীফ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেট ডিরেক্টর এপেক্সিয়ান সামায়েল আহমদ, সার্জেন্ট অ্যান্ড আর্মস এপেক্সিয়ান ইমন ঘোষ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com