• সিলেট, সন্ধ্যা ৬:৩৪, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হতে চান কে এই আলবার্তো ফেইখো?

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
স্পেনের নতুন প্রধানমন্ত্রী হতে চান কে এই আলবার্তো ফেইখো?

Manual6 Ad Code

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হতে চান কে এই আলবার্তো ফেইখো?
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

স্পেনের ২৯ নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো।

তবে নির্বাচনে জয়ী হলেও সরকার গঠনের জন্য তাকে কট্টর ডানপন্থী দল ভক্সের সমর্থন নিতে হতে পারে।

Manual7 Ad Code

এ পরিস্থিতিতে মধ্যপন্থী ভোটারদের আস্থা ধরে রাখা এবং ডানপন্থী ভোট নিজেদের দিকে টানার দ্বিমুখী কৌশলে প্রচার চালাচ্ছেন ৬৫ বছর বয়সী এই রাজনীতিক।

Manual1 Ad Code

গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে ফেইখোর দুই ধরনের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তিনি নিজেকে অবকাঠামো পরিচালনা ও সংকট মোকাবিলায় দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরেন।

অন্যদিকে অভিবাসন ইস্যুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের তীব্র সমালোচনা করে তাকে মানব পাচারকারীদের জন্য ‘উপহার’ বলে মন্তব্য করেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরেন্সে প্রদেশে জন্ম নেওয়া ফেইখো রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গালিসিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর স্পেনের রাষ্ট্রীয় ডাক বিভাগের প্রধান হন। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত গালিসিয়ার আঞ্চলিক সরকারের নেতৃত্ব দিয়ে টানা চারবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। দক্ষ প্রশাসক হিসেবে তার পরিচিতি রয়েছে।

২০২২ সালে পিপির নেতৃত্বে আসার সময় তাকে দলের মধ্যপন্থীদের প্রতিনিধি হিসেবে দেখা হয়েছিল। তবে কট্টর ডানপন্থী ভক্সের উত্থানে ভোট হারানোর আশঙ্কায় অভিবাসন, দুর্নীতি ও সমাজতন্ত্রীদের বিরুদ্ধে তার বক্তব্য ক্রমেই কঠোর হয়েছে।

২০২৩ সালের নির্বাচনে পিপি ১৩৭টি আসন পেলেও ভক্সের সমর্থন নিয়েও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসন নিশ্চিত করতে পারেনি। এবার জনমত জরিপে পিপি ১২৭ এবং ভক্স ৬৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই দল একজোট হলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে।

ফেইখো এককভাবে সরকার গঠনের পক্ষে থাকলেও ভক্সের সঙ্গে আনুষ্ঠানিক জোটের সম্ভাবনা নাকচ করেননি। স্পেনের চারটি অঞ্চলে ইতোমধ্যে দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করছে।

পররাষ্ট্রনীতিতে সানচেজের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং ইউক্রেনকে সমর্থনের ওপর জোর দিতে পারেন ফেইখো। তবে প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের বিষয়ে এখনও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি তিনি। প্রচারের শেষ বিতর্কে তার বক্তব্য ছিল, ‘ট্রাম্পকে নিয়ে কম কথা, ট্রেন নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত।’ সূত্র: আল-জাজিরা

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com