• সিলেট, সন্ধ্যা ৭:০৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই: এমপি শকু

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই: এমপি শকু

Manual4 Ad Code

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই: এমপি শকু

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলেছেন, কুলাউড়ায় আমরা উন্নয়নের ধারা শুরু করেছি। ধীরেধীরে তা বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করাই রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতি সব জায়গায় চলে না। এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই। আমি এমন উন্নয়ন করতে চাই যাতে মানুষ আমাকে স্মরণ রাখে।

রবিবার (২২ নভেম্বর) রাতে কুলাউড়া ডাকবাংলো মাঠে কুতবুল আউলিয়া শাহ সূফী আলহাজ মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এবং সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

এ সময় ছাতাপীরের নামকরণের তাৎপর্য তুলে ধরে এমপি বলেন, ছাতাপীর সাহেব এমন নয় যে তিনি শুধু ছাতা নিয়ে ঘুরতেন। বৃষ্টি হলে আমরা যেমন মাথার ওপর ছাতা দিই, কোনো বিপদ-আপদ হলে আমরা ছাতাপীর সাহেবের কাছে যেতাম। তিনি আমাদের সুপরামর্শ দিতেন। তিনি ছাতা পীর সাহেবের মাজারের রাস্তা ও ওয়াজ মাহফিলের মাঠ ভরাটের অনুদানের আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা আল ইসলাহের সহসভাপতি কাজী মখলিছুর রহমান, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, কাতার শাখার সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক এইচ ডি রুবেল ও পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী প্রমুখ।

Manual1 Ad Code

সভাশেষে উপজেলার প্রায় ১৫০ জন কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com