• সিলেট, রাত ১২:৩৭, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
কানাইঘাটে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Manual3 Ad Code

কানাইঘাটে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালি পরবর্তী উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভুমি শাকিল মোহাম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণিসম্পদের দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পুর্ণ হওয়ার পথে। তিনি শুধু মাত্র চাকরীর দিকে না থাকিয়ে শিক্ষিত তরুণ ও যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ এলাকায় গবাদি পশু খামার গড়ে তোলার আহ্বান জানান। কানাইঘাট উপজেলা হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা, এখানে গবাদি পশু খামার করে অনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব।

পরে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, কানাইঘাটে প্রাণি সম্পদের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গবাদি পশু পালনে ইতোমধ্যে নানা ধরণের উদ্যেগ গ্রহণ করায় এর সুফল খামারীরা পাবেন বলে জানান। সেই সাথে তিনি বলেন প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্র ও শনিবার গবাদী পশুদের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com