• সিলেট, রাত ১২:২৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে সিলেটের স্বদেশী ফুডসকে বড় অংকের জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
যে কারণে সিলেটের স্বদেশী ফুডসকে বড় অংকের জরিমানা

Manual7 Ad Code

যে কারণে সিলেটের স্বদেশী ফুডসকে বড় অংকের জরিমানা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর শাপলাবাগ-টিলাগড় এলাকায় স্বদেশী ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদনে নানা অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হক।

Manual6 Ad Code

অভিযানে প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদনে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। চটপটি তৈরিতে ব্যবহৃত মটরকে মটরশুঁটি হিসেবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মটরশুঁটি তৈরিতে অননুমোদিত রং ব্যবহার করা হয়। লবণে আয়োডিনের উপস্থিতিও পাওয়া যায়নি।

এ ছাড়া পণ্যে কেওড়া জল ব্যবহার এবং মিথ্যা লেবেলিংয়ের প্রমাণ পাওয়া যায়। অনুমোদন ছাড়াই কয়েক ধরনের পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির সাতকরার আচারের ড্রামে তেলাপোকা পাওয়া যায়। খাদ্য তৈরির স্থানও ছিল নোংরা। সেখানে ইঁদুরের মল ও কীটপতঙ্গের উপস্থিতি দেখা যায়।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইনে, প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক। অভিযানে সার্বিক সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন।

এ সময় সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিত উপস্থিত ছিলেন।

অভিযানে পুলিশের একটি দলও অংশ নেয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com