• সিলেট, রাত ১০:১৫, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অ/গ্নি/কা/ণ্ডে ক্ষতিগ্রস্ত কামরুজ্জামানের বাড়ি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক কাহের চৌধুরী

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
অ/গ্নি/কা/ণ্ডে ক্ষতিগ্রস্ত কামরুজ্জামানের বাড়ি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক কাহের চৌধুরী

Manual6 Ad Code

অ/গ্নি/কা/ণ্ডে ক্ষতিগ্রস্ত কামরুজ্জামানের বাড়ি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক কাহের চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual3 Ad Code

​সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দারার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

 

​শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান। সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কামরুজ্জামান দারার বসতবাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Manual6 Ad Code

পরিদর্শনকালে আবুল কাহের চৌধুরী শামীম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সার্বিক অবস্থা ঘুরে দেখেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান দারা ও তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনহার উদ্দিন, কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, মহানগর বিএনপি নেতা অজি মোহাম্মদ কায়সার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন চৌধুরী, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com