• সিলেট, রাত ১০:২৩, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেট-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া

Manual2 Ad Code

সিলেট-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বানে রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।

 

Manual8 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তার এ অংশ হিসেবে ড্রোন ও মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা।

 

মহড়া চলাকালে, শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক হয়ে ড্রোন উড়িয়ে ও মোটর সাইকেলে করে বিশেষ মহড়া দেওয়া হয়। হুইসেল বাজিয়ে মহড়াটি পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।

Manual3 Ad Code

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লকডাউনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ তাদের যেকোনো ধরনের অপতৎপরতা রোধ ও জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com