• সিলেট, রাত ১০:১৫, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আ.লীগের সাবেক এমপি হাবিবের বাড়িতে আ গু ন, পালানোর সময় পু ড় ল মোটরসাইকেল

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেটে আ.লীগের সাবেক এমপি হাবিবের বাড়িতে আ গু ন, পালানোর সময় পু ড় ল মোটরসাইকেল

Manual1 Ad Code

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটে আ.লীগের সাবেক এমপি হাবিবের বাড়িতে আ গু ন, পালানোর সময় পু ড় ল মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

 

 

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সিলেট জেলার কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে আগুন দিতে আসা দুর্বৃত্তদের ধাওয়া দেন এলাকাবাসী। ধাওয়া খেয়ে পালানোর সময় হামলাকারীদের ফেলে যাওয়া ১০-১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা যায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সিলেট জেলার কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ১৫-২০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের চেষ্টা করেন। তখন স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করেন। একপর্যায়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী দুর্বৃত্তদের ফেলে যাওয়া ১০-১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে কামালবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় কারা জড়িত তা জানা যায় নি বলে জানান স্থানীয়রা।

 

 

স্থানীয়দের অভিযোগ, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত ব্যক্তিরা বহিরাগত। হামলাকারীরা বাড়িতে আগুন দেওয়ার উদ্দেশ্যে এলাকায় এলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলগুলোতে আগুন দেওয়া হয়।

Manual6 Ad Code

 

এই বিষয়ে কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গুলজার আলী সিলেটভিউকে বলেন, আমি শুনেছি আমার এইখানে ১০-১২টি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে; কে বা কারা এই কর্মকাণ্ড করেছেন তা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখতেছি।’

 

কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার আহমদ সিলেটভিউকে বলেন, ‘আমরা খবর পেয়েছি এলাকায় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে; কে বা কারা এই মোটরসাইকেল নিয়ে এসেছিল এবং কি উদ্দেশ্যে এসেছিল তা আমার জানা নেই। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’

 

 

এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামানের মুঠোফোনে একাধিক ফোনকল দিলে তারা কেউ ফোন রিসিভ করেন নি।

 

 

এর আগে শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য নিজেই বাড়িতে অবস্থান করছিলেন। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Manual3 Ad Code

 

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিদের বাড়ি ও বাসভবনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে গোপালগঞ্জে বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাতের বাসভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সর্বশেষ সিলেটে সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনার পর সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ নতুন করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এসব ঘটনার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com