সরকার খেলাধুলাকে পেশা হিসেবে রূপান্তরিত করছে: এমপি এমরান চৌধুরী
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার খেলাধুলাকে পেশা হিসেবে রূপান্তরিত করছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়ার প্রস্তুতে নতুন কুড়ি স্পোর্টস ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সেই প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। ফলে প্রত্যেকটি ঘর থেকে একজন করে দক্ষ খেলোয়াড় তৈরি হচ্ছে। যারা ইতোমধ্যে খেলাধুলাকে শুদু নেশা বা শখ হিসেবে ধরে নিতেন, আজ তারাই এটিকে পেশা হিসেবে গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, একটি ছেলে বা মেয়ে যখন গ্রাম পর্যায় থেকে দক্ষ হয়ে জাতীয় পর্যায়ে খেলতে যাবে, তখন তার পারফরম্যান্স অন্য দশ জনের চেয়ে আলাদা হবে। খেলাধুলায় সে বিশেষ ভূমিকাও রাখতে পারবে। একটা সময় সে দেশের হয়ে আন্তর্জাতিক মাঠে লড়বে এবং দেশের সুনাম বয়ে আনবে। এতে সে আর্থিকভাবে স্বাবলম্বি হয়ে পরিবার নিয়ে স্বচ্ছলভাবে জীবন-যাপন করতে পারবে।
তিনি শনিবার ( ২৮ নভেম্বর) দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম মাঠে বারহাল ২য় মোটরবাইক টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অল স্টার বারহাল ইয়ুথ স্টার-এর উদ্যোগে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী।
জেলা যুবদলের সাবেক সহসভাপতি মশিহুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়েছ আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা যুবদল নেতা সেলিম আহমদ সেলু প্রমুখ।
খেলার উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকার মোট ৩২টি টিম অংশ নেয়। এদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাসায় পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। পাশাপাশি তিনি এমপি এম এ মালেকের পরিদর্শনে তিনি।
এসময় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- দেশে টিকতে না পেরে আওয়ামী লীগ এখন জ্বালাও-পোড়াও এর রাজনীতি বেছে নিয়েছে। তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করে নাশকতার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে এমপি মালিকের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে। যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন যেনো দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয় সেই আহ্বান রইলো।
অপরদিকে, শনিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, তখন কেউ কেউ হাসাহাসি করতো। আজ তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আর যারা হাসাহাসি করতো তাদের পরিবারের লোকজনরা এখন ফ্যামিলি কার্ড পাওয়ার তদবির করছে। কিন্তু সরকার কোনো মুখ চিনে ফ্যামিলি কার্ড দিবে না। নাগরিক হিসেবে প্রত্যেক পরিবারের মা-বোনরা এই কার্ড পাবেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ছাত্রদল নেতা ফয়েজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবেক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।