রজবসহ গ্রে প্তা র ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক
অবশেষে রজবসহ ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তারা দু’জনেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
সোমবার (২৯ অক্টোবর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আহমেদাবাদ এলাকায় ইয়াসমিনে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ইয়াসমিন (৩৫) ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার মেয়ে। আর মো. রজব আলী (১৮) নারায়নগঞ্জের ফতুল্লা থানার তল্লা হাজীগঞ্জ এলাকার মফিজ মিয়ার ছেলে।
ইয়াসমিনের বসতঘরে মাদক ক্রয়-বিক্রয় চলছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল র্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল।
এসময় তারা ইয়াসমিনের বসতঘরের খাটের নিচে ৪টি বস্তায় প্রায় ৫০ কেজি গাঁজা পায় এবং তা জব্দ করে।
ইয়াসমিন ও রজব প্রাথমিকভাবে গাঁজার ব্যবসার বিষয়টি স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আখউড়া থানায় হস্তান্তরের বিষযটি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।