• সিলেট, বিকাল ৫:১৯, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে*প্তা*র মো. ইলিয়াস

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সিলেটে গ্রে*প্তা*র মো. ইলিয়াস

Manual2 Ad Code

সিলেটে গ্রে*প্তা*র মো. ইলিয়াস

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে মো. ইলিয়াস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক। পুলিশের অভিযোগ, তিনি ছিনতাইকারীরদের সাথে সম্পৃক্ত।

 

Manual4 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার রাত পৌণে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

 

ইলিয়াস হবিগঞ্জের বাহুবল থানার ওলুয়া গ্রামের মৃত মো. গুনু মিয়া ও মোছা. ছালেকা বেগমের ছেলে।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, নগরীর শাহজালাল উপশহরস্ত সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার মো. মুক্তাদির হোসেন ও ডা. সারা রহমানের নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ৩টি ডেবিট কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অপর দুই ছিনতাইকারীর সঙ্গে মিলে ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকাজে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন ইলিয়াস।

 

তার বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলাদায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট অপর দুই ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com