• সিলেট, রাত ১০:৪৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএলকে ‘গোনার সময় নাই’ সিলেটের ফাহিমের

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
বিপিএলকে ‘গোনার সময় নাই’ সিলেটের ফাহিমের

Manual3 Ad Code

বিপিএলকে ‘গোনার সময় নাই’ সিলেটের ফাহিমের

অনলাইন ডেস্ক

মানে-ভারে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিগ বিপিএল। টুর্নামেন্টটিকে খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির এই ফ্র্যাঞ্চাইজি লিগকেই নাকি ‘গোনার টাইম নাই’ সিলেট টাইটানসের উপদেষ্টার।

Manual6 Ad Code

সিলেটে রংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ চলাকালীন সময় এমনটা জানিয়েছেন ফাহিম আল চৌধুরী।

Manual2 Ad Code

সিলেটের উপদেষ্টা বলেছেন, ‘আমি স্যরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি।’

সিলেট শেষ চারে গেলে ভালো বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন বলেও জানিয়েছেন ফাহিম। বিদেশিদের নেওয়ার জন্য দলটির কর্ণধার ক্রিকেট উইথ সামির সামিকে ব্ল্যাংক চেক দেওয়ার কথা জানান তিনি।

Manual2 Ad Code

ফাহিম বলেছেন, ‘যদি কোনো রকম সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটানস দল)। পাকিস্তান, ভারত হোক আমি প্লেয়ার নিয়ে আসব। আমি সামিকে ব্ল্যাংক চেক দিয়ে দেবব। বিপিএলে কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’

এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলবেন মঈন আলী। ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ব্যাটারের আরেক পরিচয় সিলেটের জামাই তিনি। তার স্ত্রী ফিরোজা হোসেনের বাবার বাড়ি সিলেটে। স্বাধীনতার পর এম হোসেন ইংল্যান্ডে পাড়ি জমান।

সেই মঈনকে নেওয়ার বিষয়ে ফাহিম বলেছেন, ‘মঈন হচ্ছে সিলেটের জামাই। আর শ্বশুরবাড়ি থেকে যখন ডাক দেওয়া হয় তখন তো আর না করার উপায় নেই। সেদিক থেকেই তাকে নেওয়া হয়েছে। আর সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটানস আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে আমি অনেক গর্বিত।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com