• সিলেট, রাত ৯:২৯, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার পথে : কাল জানাজা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেটের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার পথে : কাল জানাজা

Manual5 Ad Code

সিলেটের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার পথে : কাল জানাজা

নিউজ ডেস্ক

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual1 Ad Code

বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বেদনা-ভারাক্রান্ত মনে নগরবাসীর দিনের শুরু হয়। সিলেটের সর্বত্রই এখন আলোচ্য বিষয় বেগম জিয়া। বিশেষ করে বিভিন্ন সময় জীবন বাজি রেখে তাঁর সাহসী উচ্চারণ, আপসহীন-সংগ্রামী ভূমিকার কথাই ঘুরেফিরে ছিলো আলোচনায়।

খালেদা জিয়ার জানাজা আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।

Manual8 Ad Code

এদিকে, তার জানাজায় অংশ নিতে সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় রওয়ানা দিবেন বলে জানা গেছে। ইতোমধ্যে অনেকে ট্রেন ও বাসের টিকেট সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বাসস’কে জানান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নগরবাসী শোকাভিভুত। সিলেটের বিপুল পরিমাণ বিএনপি’র নেতাকর্মী জানাযায় অংশ নেবার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

তিনি আরো জানান, আমরা নগরীর বিভিন্ন মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করেছি। আজ মাঙ্গলবার বাদ আসর দরগাহ-ই-হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা ঢাকায় রওয়ানা দিবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com