• সিলেট, রাত ১১:০৩, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কেনুর খোঁজে পুলিশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
কেনুর খোঁজে পুলিশ

Manual1 Ad Code

কেনুর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ এবার ভারতীয় কেনু (কমলা) খোঁজে তৎপর হয়ে উঠেছে। অন্যান্য চোরচালানের ধরার পাশাপাশি সম্প্রতি পুলিশের এই তৎপরতা দেখা গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শাহপরাণ থানাধীন কেনুর খোঁজে চেকপোস্ট বসায় পুলিশ।

 

Manual5 Ad Code

এসময় কেনু বহনকারী পিকআপ ঢাকা মেট্রো-ন-১৫-৯১৩৩ থামার জন্য সিগন্যাল দেয়ার পর গাড়িটি থামেনি। পরে পুলিশ ধাওয়া করে দক্ষিণ সুরমার ফল মার্কেটের সামন থেকে পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় পিকআপ থেকে ১৫৬০ ক্যারেট কেনু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।

 

Manual7 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, ভারতীয় কেনু জব্দ করার পাশাপাশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। সেই সাথে সামীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় কেনু বহনকারী দুটি পিকআপ আটক করেছে পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে করে ১২০ ক্যারেট কেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা বলে পুলিশ জানায়। এসময় পুলিশ গোয়াইনঘাটের ফেনাইকোনা আড়কান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে ইকরামুল হক রানাকে (১৮) গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com