• সিলেট, রাত ১০:৪৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাস থামিয়ে ফায়জুল-খলিলকে ধরল সিলেট র‍্যাব

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬
বাস থামিয়ে ফায়জুল-খলিলকে ধরল সিলেট র‍্যাব

Manual8 Ad Code

বাস থামিয়ে ফায়জুল-খলিলকে ধরল সিলেট র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

Manual7 Ad Code

 

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইনের কুলাহানি এলাকার আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক হবিগঞ্জের লস্করপুর অংশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

 

Manual5 Ad Code

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

 

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com