• সিলেট, রাত ৩:১৯, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
সিলেটে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Manual4 Ad Code

সিলেটে নতুন বইয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা। সকাল থেকেই স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দিচ্ছেন নতুন পাঠ্যবই।

 

সিলেট বিভাগের ৪টি জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৬ লক্ষ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৮ লক্ষ ৮৫ হাজার ২৩টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ২ লক্ষ ২৫ হাজার জন, ১ম শ্রেণিতে ২ লক্ষ ৯৯ হাজার জন, ২য় শ্রেণিতে ২ লক্ষ ৯০ হাজার জন, ৩য় শ্রেণিতে ২ লক্ষ ৭০ হাজার জন, ৪র্থ শ্রেণিতে ২ লক্ষ ৮০ হাজার জন ও ৫ম শ্রেণির ২ লক্ষ ৬৫ হাজার শিক্ষার্থী রয়েছেন।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক আবু সায়ীদ মো: আব্দুল ওয়াদুদ বলেন, এ বছর বই উৎসব হচ্ছে না। স্কুল থেকে অভ্যন্তরীণভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

 

জানা গেছে, সিলেট বিভাগের সাড়ে ১৬ লক্ষ প্রাথমিক শিক্ষার্থীর জন্য ৫৮ লক্ষ ৮৫ হাজার ২৩ টি বইয়ের বিপরীতে শতভাগ বই স্ব স্ব উপজেলায় ইতোমধ্যে পৌঁছে গেছে। এসবের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫৮ লাখ ১২ হাজার ২৪৪টি এবং ইংরেজী ভার্সন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর জন্য ৭২ হাজার ৭৭৯টি বই রয়েছে। এছাড়া সিলেট বিভাগের মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের ১২ লক্ষাধিক শিক্ষার্থীদের জন্য ১ কোটি ৩২ লক্ষ ২৬ হাজার ৮১৯ টি বইয়ের চাহিদার বিপরীতে এ পর্যন্ত পৌঁছেছে ৯৬ লক্ষ ৮৫ হাজার ১১৬টি বই।

 

এর মধ্যে মাধ্যমিক স্কুলের জন্য ৮৫ লক্ষ ৬৪ হাজার ১৬৭টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৫৪ লক্ষ ৯৬ হাজার ১০৯টি বই। মাদ্রাসার ৪৪ লক্ষ ৩২ হাজার ৪৭০টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৪০ লক্ষ ৪০ হাজার ৭১৯টি বই। ভোকেশনালের ২ লক্ষ ৩০ হাজার ১৮২টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ১ লক্ষ ৪৫ হাজার ২৯৮টি বই। সব মিলিয়ে সিলেট অঞ্চলে মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের বই পৌঁছেছে প্রায় ৬৯ শতাংশ। ফলে ৩১ শতাংশ বই থেকে বঞ্চিত থাকতে হবে সিলেট অঞ্চলের ১২ লক্ষাধিক শিক্ষার্থীকে।

 

 

জাবির হক নামের উপশহরের এক ৯ম শ্রেণীর শিক্ষার্থী জানান, নতুন বই নিয়ে অনেক আনন্দ লাগছে। বাসায় গিয়েই সব বই পড়ে ফেলবো।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, এবার কোনো বই উৎসব হচ্ছে না। শুধুমাত্র নিজ নিজ স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা রয়েছে।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com