• সিলেট, সকাল ১০:১৩, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

একমাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
একমাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ

Manual4 Ad Code

একমাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রানহানি কিছুটা কম হলেও অন্য তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেক বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে হবিগঞ্জে। এই মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা অনেক বেড়েছে।

Manual7 Ad Code

 

রবিবার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এসব তথ্য জানায়।

 

জানা যায়, গত ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেলের চালক ও আরোহি রয়েছেন। ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

 

এছাড়া সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

 

Manual2 Ad Code

একই সাথে ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ২ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১৬ জন চালক ও ১১ জন পথচারী রয়েছেন।

 

Manual5 Ad Code

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন ও গাড়ি চাপায় ১৮টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

 

উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com