• সিলেট, সকাল ৮:০৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজও সিলেটে ‍ভূমিকম্প অনুভূত

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
আজও সিলেটে ‍ভূমিকম্প অনুভূত

Manual6 Ad Code

আজও সিলেটে ‍ভূমিকম্প অনুভূত

Manual6 Ad Code

ডেস্ক রিপোট

সিলেটে আজও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) ভোর রাত ৪টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যে এবং এর মাত্রা ছিল ২ দশমিক ৮।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সিলেটে এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত ৪টা ৪৬ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়।

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার ধিং এলাকায় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এরপর ভোর রাত ৪টা বেজে ৪৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে।

এর আগে ভোর ৪টা ৩ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর এলাকায় আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯।

Manual4 Ad Code

তিনটি ভূমিকম্পই সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

পাশাপাশি আগামী কয়েক ঘন্টা, কিংবা কয়েকদিনের মধ্যে এক বা একাধিক আফটার শক হওয়ার আশংকা রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com