• সিলেট, বিকাল ৪:০৭, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

Manual3 Ad Code

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

প্রায় দুই বছর পর দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাছনার। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা।

 

Manual8 Ad Code

২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

 

রাহেনা বেগম জানান, বিএনপি থেকে তাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। প্রায় দেড় মাস আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পর হলেও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি তার আনুগত্য আরও বাড়ল। তাকে বহিষ্কার করা হলেও তিনি বিএনপির জন্য কাজ করছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com