• সিলেট, দুপুর ১২:১৬, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অ*স্ত্র*সহ গ্রে*প্তা*র-৫

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
সিলেটে অ*স্ত্র*সহ গ্রে*প্তা*র-৫

Manual3 Ad Code

সিলেটে অ*স্ত্র*সহ গ্রে*প্তা*র-৫

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 

শক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।

 

উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে অভিযানে পরিচালনাকালে আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

এসময় তার সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া,ওসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

 

Manual7 Ad Code

এসময় ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ১টি আয়রন কাটার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার ৫জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ৫জনকে গ্রেফতারের বিষয়টি আমি অবগত আছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com