• সিলেট, সকাল ১০:২১, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়ন ব ঞ্চি ত আরিফ, এখন ঢাকায় !সিলেট-৪ আসনে ‘অনিহা’

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
মনোনয়ন ব ঞ্চি ত আরিফ, এখন ঢাকায় !সিলেট-৪ আসনে ‘অনিহা’

Manual5 Ad Code

মনোনয়ন ব ঞ্চি ত আরিফ, এখন ঢাকায় !সিলেট-৪ আসনে ‘অনিহা’

Manual3 Ad Code

ডেস্ক রিপোট

 

Manual7 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়ন না পাননি হেভিওয়েট প্রার্থী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। অথচ দল থেকে গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে প্রচার-প্রচারণাও চালিয়ে ছিলেন তিনি। মর্যাদার সিলেট-১ আসন থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় আরিফ অনেকটাই মন ক্ষুণ্ন হয়েছেন।

এদিকে দলের দায়িত্বশীল নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় গিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেন। সোমবার (৩ নভেম্বর) সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট-১ আসনে আরিফের মনোনয়ন না পাওয়ার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে।

সূত্র জানায়, আরিফ সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালেও এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।

Manual6 Ad Code

 

এদিকে বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পর পরই নগরীর কুমারপাড়াস্থ সাবেক মেয়র আরিফের বাসায় জমায়েত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন। এসময় তারা তাকে প্রস্তাব করেন সিলেট-৪ আসনে এখন যেহেতু দল এখনও কোন প্রার্থিতা ঘোষণা করেনি যার জন্য এই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। সেই প্রস্তাবে আরিফ সাফ না জানিয়ে দিলেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীকে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

দলের এক নেতা জানান, সাবেক মেয়র আরিফকে দলও চাচ্ছে তিনি অন্য কোন আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। কিন্তু তাতে তিনি রাজি নন। বরং তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্তের ব্যাপারে কিছু করার নেই।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com