• সিলেট, দুপুর ১২:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসু নির্বাচন স্থগিত : ক ঠো র কর্মসূচির হু শি য়া রি শিক্ষার্থীদের

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত : ক ঠো র কর্মসূচির হু শি য়া রি শিক্ষার্থীদের

Manual6 Ad Code

শাকসু নির্বাচন স্থগিত : ক ঠো র কর্মসূচির হু শি য়া রি শিক্ষার্থীদের

Manual8 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে রাতভর আন্দোলন চালিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

 

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

Manual1 Ad Code

 

শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন,“দীর্ঘ ২৮ বছর পর শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন আবারো স্থগিত করার প্রহসন চলছে। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নিবো না। শাকসুর সিদ্ধান্ত নিয়েই আমরা বাসায় ফিরবো। আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com