• সিলেট, দুপুর ১২:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন স্থগিতের ঘোষণায় উ ত্তা ল শাবি

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
নির্বাচন স্থগিতের ঘোষণায় উ ত্তা ল শাবি

Manual2 Ad Code

নির্বাচন স্থগিতের ঘোষণায় উ ত্তা ল শাবি

Manual8 Ad Code

শাবি প্রতিনিধি

Manual5 Ad Code

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual1 Ad Code

এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে মধ্যে রাতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

(১২ জানুয়ারি) রাত ১১টায় রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

 

Manual1 Ad Code

বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরেই স্থগিত। এখন জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে আবারও নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নিবো না। এবং সিদ্ধান্ত নিয়েই আমরা বাসায় ফিরবো।”

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com