• সিলেট, দুপুর ১:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ফার্মেসীতে অ ভি যা ন, জরিমানা

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
সিলেটে ফার্মেসীতে অ ভি যা ন, জরিমানা

Manual7 Ad Code

সিলেটে ফার্মেসীতে অ ভি যা ন, জরিমানা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় ফেমাস ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এই অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে একটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

তিনি জানান, অভিযানকালে ফেমাস ফার্মেসীতে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ফার্মেসীটিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।’

 

তিনি আরও জানান, গতকাল প্রাপ্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দি বিল ফার্মেসীকে নিয়মিত মামলার আওতায় আনা হয়েছে। অভিযানকালে সিলেট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বার্থে ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com