• সিলেট, সকাল ৬:০০, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মোবাইল কোর্টের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
মোবাইল কোর্টের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

Manual5 Ad Code

মোবাইল কোর্টের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

নবীগঞ্জ উপজেলায় অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

Manual4 Ad Code

বৃহস্পতিবার উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাও গ্রামে পুরানগাও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত আবিদ মিয়া দোষ স্বীকার করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

Manual5 Ad Code

এছাড়া মঙ্গলবার আগনা মৌজার ঘোলডুবা গ্রামে আব্দুল মন্নান তার বাড়ির পার্শ্ববর্তী ধানী কৃষি জমিতে খনন যন্ত্র দিয়ে মাটি কাটায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইনের ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com