• সিলেট, বিকাল ৫:২৩, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মালনীছড়া থেকে গ্রে প্তা র সোহেল

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
সিলেটের মালনীছড়া থেকে গ্রে প্তা র সোহেল

Manual1 Ad Code

সিলেটের মালনীছড়া থেকে গ্রে প্তা র সোহেল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের মালনীছড়া চা বাগানের আবাদানী গলি সিলেট- কোম্পানীগঞ্জ সড়ক থেকে মো. সোহেল আহমদ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চেকপোস্ট চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সোহেল গোয়াইনঘাট থানার রাধানগর বাজারের ভিতরেখেল এলাকার শফিকুল ইসলাম শফিক তালুকদারের ছেলে।

 

এ সময় তার হেফাজত থেকে ১টি পিকআপে ৩৫৭ বক্স ভারতীয় সানগ্লাস এবং ১২০ বক্স ভারতীয় ইনজেকশন উদ্ধারের পর জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ২০ লাখ ১ হাজার ৬০০ টাকা।

Manual6 Ad Code

 

এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৩/২৫/১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com