• সিলেট, বিকাল ৫:১১, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, চো রা কা র বা রি কা রা গা রে

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, চো রা কা র বা রি কা রা গা রে

Manual1 Ad Code

সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, চো রা কা র বা রি কা রা গা রে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট সীমান্ত পথ দিয়ে আসছে ভারতীয় পণ্য। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকটি চালান জব্দ হলেও বড় বড় অধিকাংশই চালান থাকে ধরাছোঁয়ার বাহিরে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ পিরোজপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বাস তল্লাশি করে ভারতীয় পণ্য জব্দ করে।

Manual5 Ad Code

এসময় পুলিশ চোরকারবারি শাহজালাল রহমত উল্লাহ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন মোড়পাড়া কাজীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃত শাহজালাল রহমদ উল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় কম্বল, ১৯ বক্স কিটকেট চকলেট ও ২০ কেজি জিরা জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com