• সিলেট, সকাল ৮:৩৭, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ‘জাহাজ বিল্ডিংয়ে’ মিললো পুলিশের গু*লি

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
সিলেটের ‘জাহাজ বিল্ডিংয়ে’ মিললো পুলিশের গু*লি

Manual6 Ad Code

সিলেটের ‘জাহাজ বিল্ডিংয়ে’ মিললো পুলিশের গু*লি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটে একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে ককটেল সদৃশ বস্তু, পুলিশের গুলি ও বিভিন্ন ধরণের বিস্ফোরক ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরের টিলাগড় কালাশীল এলাকার মৃত আবদুল মালিকের মালিকানাধীন ‘জাহাজ বিল্ডিং’ নামীয় ভবনের তৃতীয় তলার ৩০৪ নম্বর ইউনিটের একটি পরিত্যক্ত রুম থেকে এসব গুলি ও বিস্ফোরক গোয়েন্দা পুলিশ উদ্ধার করে।

 

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ‘জাহাজ বিল্ডিংয়ে’ অভিযান চালায়।

 

এসময় ওই বিল্ডিংয়ের একটি পরিত্যক্ত রুম থেকে লাল ও কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি ককটেল সদৃশ্য বস্তু, পুলিশের নামে বরাদ্ধকৃত ৬টি সাদা রঙের রাবার বল এবং সবুজ ও লাল রঙের ১১টি লিডবল কার্তুজ, তারযুক্ত ৪টি এলইডি লাইট, ২টি ইলেকট্রিক রেসিস্ট্যান্ট, লাল রঙের বারুদযুক্ত সলতে ২টি, আতশবাজির বারুদযুক্ত ১০টি স্টিক ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

 

তবে ওই রুমে কারা এগুলো রেখেছে তা তাৎক্ষনিক সনাক্ত করা সম্ভব হয়নি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com