• সিলেট, সকাল ১০:৫২, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ সম্পন্ন

Manual7 Ad Code

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩ঘটিকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং জেসিপিএসসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. আলিমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক অফিসার্স ও পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথিকে বিএনসিসি’র একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং পাইলট ড্রিলের মাধ্যমে মঞ্চে নিয়ে যায়। সমাপনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ওমর। জেসিপিএসসি’র অধ্যক্ষ তাঁর স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথি ও সম্মানিত অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্য সম্পর্কে অবহিত করে বলেন, “জেসিপিএসসি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ দেশ সেরা ২য় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই অর্জন সবার। তাই এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন এবং সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”

Manual7 Ad Code

তারপর প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাদীন শাহরিয়ার শান এর নেতৃত্বে ১০টি কন্টিনজেন্ট সদস্যদের সম্মিলিত মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। সম্মিলিত মার্চপাস্টে বিএনসিসি বয়েজ কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি- কন্টিনজেন্ট, রোভার স্কাউট, স্কাউট, গালর্স-ইন স্কাউট, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস ও সুরমা হাউসের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্ল্যাকার্ড এবং কলেজ ব্যান্ড দল বাদ্যযন্ত্র নিয়ে মার্চ পাস্টে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ানডো’ প্রদর্শন করে। ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান বাংলা- সংগ্রাম থেকে স্বাধীনতা ও আমাদের প্রত্যাশা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”সুস্থ ও সুন্দর মননশীলতা ব্যতীত কোন শিক্ষার্থী সৃজনশীল ও উন্মুক্ত দৃষ্টির অধিকারী হতে পারে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার চর্চা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করে থাকে। প্রকৃতপক্ষে মানসিকভাবে বিকশিত হলেই তাদের মধ্যে বহুমাত্রিক বোধের উন্মেষ ঘটবে।”

 

Manual8 Ad Code

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,”খেলাধুলা হলো শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, একতা, জয়ের প্রত্যয় ও নেতৃত্বদানের যোগ্যতা অর্জন। শুধু তাই নয় তোমাদের নৈতিক, মানসিক ও আত্মিক বিকাশে এবং জীবনের প্রবাহকে পরিপূর্ণভাবে বিকশিত করতে খেলাধুলার রয়েছে সুদূরপ্রসারী ভূমিকা। সুস্থ দেহের জন্য নিয়মিত এবং পরিমিত খেলাধুলা করা একান্ত প্রয়োজন।”

সমাপনী দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন খেলার ইভেন্টের সাথে সাথে ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়। দুই দিনব্যাপী ২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৫টি ইভেন্টে প্রায় চার শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে মোট ২০৪টি পুরস্কার প্রদান করা হয়। ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন মেঘনা হাউসকে চ্যাম্পিয়ন ট্রফি এবং সুরমা হাউসকে রানার্স আপ হাউস হিসেবে পুরস্কার প্রদান করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্যের জন্য চারটি গ্রুপে ৮জন শিক্ষার্থী শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হয়। ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় বিজয়ী মেঘনা হাউসকে ‘শ্রেষ্ঠ হাউস’ ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসিপিএসসি’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম ফজলে এলাহি এবং বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ফরিদা ইয়াসমীন। বিভিন্ন খেলার ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মো. হারুন অর রশিদ ও সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির। ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com