• সিলেট, সকাল ৮:২৮, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার-৩ দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
মৌলভীবাজার-৩ দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

Manual5 Ad Code

মৌলভীবাজার-৩ দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) সংসদীয় নির্বাচনী আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক জেলা জামাতের আমীর আব্দুল মান্নান এর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার দুপুরে শহরের শাহমোস্তফা সড়কের দেওয়ান মঞ্জিল এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে কোরআন তিলাওয়াত করেন হাফেজ কাওছার আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,শহর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহুল হাসান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট বাবু সজল ঘোষ, এডভোকেট আব্দুর রব, ছাত্র শিবিরের শহর সেক্রেটারী কাজী দাইয়ান আহমদ, প্রবাসী আহমেদ চৌধুরী, ব্যবসায়ী নেতা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ মহি উদ্দিন আহমদ শাহীন, ব্যবসায়ী জহিরুল ইসলাম মায়া, দেওয়ান মুয়াজুজ্জামান, যুব নেতা আব্দুল্লাহ আহমদ মুন্না প্রমুখ।

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান দেশবাসীর কাঙ্খিত উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায়কে বিজয়ী করতে ভোট,সমর্থন,দোয়া ও সহযোগিতা চান।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com