• সিলেট, রাত ১১:৪২, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারী সংসদের বি ক্ষো ভ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারী সংসদের বি ক্ষো ভ

Manual8 Ad Code

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারী সংসদের বি ক্ষো ভ

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২য় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ (রেজিঃ চট্ট-১৭০৪)।

Manual1 Ad Code

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিক কর্মচারীগণ এসময় নগরভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বন্দরবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আমাদের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ করে সরকারী কর্মচারীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। আমরা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগরের উন্নয়ন ও জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু এই অসমতুলতা আমাদের কাজের গতি ও মানসিক শান্তিকে ব্যাহত করছে। সরকারের কাছে আমাদের দাবি, এই গেজেট প্রকাশ করে আমাদের অধিকার সুরক্ষিত করুন। যাতে আমরা আরও উন্নত সেবা প্রদান করতে পারি। এটি শুধু আমাদের দাবি নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নের প্রশ্ন। আমরা আশা করি, সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

Manual8 Ad Code

অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, ক্রীড়া সম্পাদক বিপ্লব দাস, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের কর কর্মকর্তা জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, মাহবুব আলম, ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতি বিন্দু মজুমদার, তারা মিয়া, সাইফুল ইসলাম, মফিজ মিয়া, সুপ্রিয় চৌধুরী রাজ, রমিজ উদ্দিন, গৌতম রায়, রাজু ক্ষৈত্রিয়, আসাদ উদ্দিন, রহিমা বেগম, রত্না বেগম, শান্তা প্রমুখ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com