• সিলেট, সকাল ১০:০১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ফেন্সি শামীম পাকড়াও

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
সিলেটে ফেন্সি শামীম পাকড়াও

Manual7 Ad Code

সিলেটে ফেন্সি শামীম পাকড়াও

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। পরে সিএনজি অটোরিকশা থেকে প্লাস্টিকের বস্তায় রাথা ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।

Manual6 Ad Code

 

গ্রেফতারকৃত শামীম জৈন্তাপুর থানাধীন হাউদপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। রবিবার (১৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন ফতেহপুর ইউনিয়নের উপ শ্যামপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে একজন পালিয়ে গেলেও শামীমকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত শামীমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শামীম এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল। পলাতক মাদক ব্যবসায়ীকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব জানায়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com