• সিলেট, রাত ৪:১৭, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে গ্রে ফ তা র হলেন আল আমিন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
সুনামগঞ্জে গ্রে ফ তা র হলেন আল আমিন

Manual1 Ad Code

সুনামগঞ্জে গ্রে ফ তা র হলেন আল আমিন

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে মো. আল আমিন (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি পেশায় মাদক ব্যবসায়ী দাবী করেছে তারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual2 Ad Code

মো. আল আমিন সুনামগঞ্জের নৌকাখালী সদর থানার মো. সাজিজুর রহমামের ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, রবিবার রাত ৯ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকার উঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. আল আমিন দৌড়ে পালিয়ে যাবার কালে তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা কাগজের কার্টুনের ভেতর থেকে ৩৮ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com