• সিলেট, রাত ১০:২৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচ অনিয়মের কারণে যে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
পাঁচ অনিয়মের কারণে যে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

Manual5 Ad Code

পাঁচ অনিয়মের কারণে যে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সুনামগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত মোঘল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একের পর এক অনিয়ম ধরা পড়ে। পরে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

তিনি জানান, কারখানার পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। বাধ্যতামূলক বিএসটিআই লাইসেন্স ছাড়াই তৈরি হচ্ছিল অধিকাংশ খাদ্যপণ্য। পণ্যের মোড়কে যথাযথ প্রক্রিয়া ছাড়াই মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া হচ্ছিল। বিস্কুট রাখা হয়েছিল অস্বাস্থ্যকর প্লাস্টিকের বস্তায়। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল অপরিষ্কার তেল।

 

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে কারখানার ম্যানেজার সাইফুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com