• সিলেট, বিকাল ৩:০৫, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ

Manual1 Ad Code

শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ

Manual7 Ad Code

শাবি প্রতিনিধি

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিনামূল্যে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা।

Manual8 Ad Code

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অর্জুনতলায় ফ্রি হিজাব বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নারী শিক্ষক ও কর্মচারীদের মাঝে হিজাব বিতরণ করা হয়। দুই দিনের এই কর্মসূচিতে প্রথমদিনে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি।

হিজাব নিতে আসা নারী শিক্ষার্থী নাজিরা বলেন, ‘বিশ্বব্যাপী মুসলিম নারীদের পরিচয়, মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হিজাবের গুরুত্ব তুলে ধরতে ছাত্রীসংস্থা যে উদ্যোগটি নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমাদের বান্ধবী এবং বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে হিজাব সংগ্রহ করছেন। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যহত থাকুক।’

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যোগে প্রথম দিনে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করতে পেরে আমরা গর্বিত। আমাদের বোনদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। আমাদের এই কার্যক্রম আগামীকালও চলবে।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘হিজাব নারীর পরিচয়, মর্যাদা ও ব্যক্তিগত পছন্দের প্রতীক। কিন্তু হিজাব পড়ার কারণে দেশব্যাপী নারীরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে যা কখনো কাম্য না। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারীদের ধর্মীয় স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতি সম্মান জানানো এবং ক্যাম্পাসে পারস্পরিক সহনশীলতা ও ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আগামীতেও নারীদের অধিকার ও মূল্যবোধ রক্ষায় শাবিপ্রবি ছাত্রীসংস্থা কাজ করে যাবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রীসংস্থার সাধারণ সম্পাদক সুমাইয়া নাভাসহ অন্যান্য দায়িত্বশীল নেত্রীবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ‘বিশ্ব হিজাব’ দিবস পালিত হয়, যার মূল উদ্দেশ্য হিজাব সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং নারীর ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানো।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com