• সিলেট, রাত ৩:৫৭, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানের এমডি গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
বিমানের এমডি গ্রেফতার

Manual1 Ad Code

বিমানের এমডি গ্রেফতার

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Manual2 Ad Code

রবিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন বাসার আরও দুই গৃহকর্মী।

Manual5 Ad Code

সোমবার গ্রেফতারদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন। প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানান, আদালতে আজ গ্রেফতারদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৩টার দিকে শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com