• সিলেট, সন্ধ্যা ৭:১৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

Manual6 Ad Code

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘নতুন ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এছাড়ও উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ক্যাম্পাসটি গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌগতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত উৎকর্ষতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। এই অনুষ্ঠানটি ধারাবাহিক পেশাগত উন্নয়ন, আধুনিক সামরিক শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অঙ্গীকার পূর্ণব্যক্ত করে।’

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com